ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২৭ ডিসেম্বর ২০২৪ ১১:১৮



মাদারীপুরে ২ গ্রুপের সংঘর্ষ, ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২৭ ডিসেম্বর ২০২৪ ১১:১৮

মাদারীপুরে ২ গ্রুপের সংঘর্ষ, ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

ছবি: সংগৃহীত

মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের সময় ইউপি সদস্য আক্তার সিকদারকে কুপিয়ে হত্যার খবর পাওয়া গেছে।

আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে নিহত আক্তার সিকদার বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য।

জানা গেছে, সংঘর্ষের সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

এতে আহত হয়েছেন কয়েকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।

/এসবি