ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
৩০ ডিসেম্বর ২০২৪ ১১:০৬
ছবি: সংগৃহীত
ফিলিস্তিনের গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। স্থানীয় সময় গতকাল রোববার ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৩০ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ১০০ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।
গত বছরের
অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা সাড়ে ৪৫ হাজার ছাড়িয়ে গেছে। আহত ১
লাখ ৮ হাজারের বেশি ফিলিস্তিনি।
গাজার স্বাস্থ্য
মন্ত্রণালয় বলছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে ৩০ জন নিহত এবং ৯৯ জন
আহত হয়েছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা
তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
২০২৩ সালের
৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজা উপত্যকায় নির্বিচার বিমান ও স্থল
হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ইসরায়েলি
বাহিনীর টানা হামলায় এ পর্যন্ত নিহত হয়েছে সাড়ে ৪৫ হাজারের বেশি ফিলিস্তিনি। আর আহত
হয়েছে ১ লাখের বেশি মানুষ। ইসরায়েলি বাহিনীর হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থীশিবির,
মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। অনেক মানুষ এখনও
ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
ইসরায়েলি
আগ্রাসনে গাজার ২০ লাখের বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে। বিভিন্ন আশ্রয়কেন্দ্রে
লাখো মানুষ আশ্রয় নিয়েছে। তবে আশ্রয়কেন্দ্রগুলোতেও হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।
হতাহত হচ্ছে অসংখ্য সাধারণ মানুষ।
/এসবি