ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
৩০ ডিসেম্বর ২০২৪ ১১:৪৩
ছবি: সংগৃহীত
আমেরিকায় চলতি শীত মৌসুমে কয়েকটি অঞ্চলে বেড়েছে নরোভাইরাসের প্রাদুর্ভাব। গত কয়েক বছরের তুলনায় এবার বেড়েছে আক্রান্তের সংখ্যা। মার্কিন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) সাম্প্রতিক প্রতিবেদনের এ তথ্য জানা গেছে।
সিডিসির
বরাতে মার্কিন বার্তা সংস্থা এপি জানায়, গত ৫ ডিসেম্বর ওই সপ্তাহের নরোভাইরাসের ৯১টি
প্রাদুর্ভাব নথিভুক্ত করা হয়েছে, যা নভেম্বরের শেষ সপ্তাহে ছিল ৬৯টি। গত কয়েক বছরের
ডিসেম্বরের প্রথম সপ্তাহে নরোভাইরাসের সর্বোচ্চ ৬৫টি প্রাদুর্ভাবের ঘটনা রিপোর্ট করা
হয়।
নরোভাইরাস
কী
আমেরিকায়
পেটের অসুখের প্রধান কারণ নরোভাইরাস। সিডিসি জানায়, প্রতি বছর দেশে এই ধরনের সংক্রমণের
৫৮ শতাংশের জন্য দায়ী এই ভাইরাস। নরোভাইরাস সংক্রমণ সহজেই ছড়িয়ে পড়ে। স্বাস্থ্য
বিশেষজ্ঞরা বলছেন, ১০টির মতো ভাইরাল কণা যেকোনো ব্যক্তিকে অসুস্থ করার ক্ষমতা রাখে।
যুক্তরাষ্ট্রে
নরোভাইরাসে বছরে প্রায় ২ হাজার ৫০০টি প্রাদুর্ভাবের রিপোর্ট করা হয়। বছরের যেকোনো
সময় এই সংক্রমণ ছড়াতে পারে। তবে নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত সময়ে সবচেয়ে বেশি সংক্রমণের
খবর পাওয়া যায়।
লক্ষণ
সাধারণত
এই ভাইরাসে আক্রান্ত হলে বমি ও ডায়রিয়া হয়ে থাকে। পাশাপাশি বমি বমি ভাব, পেটে ব্যথা,
শরীরে ব্যথা, মাথাব্যথা ও জ্বর থাকতে পারে।
যেভাবে
ছড়ায়
নরোভাইরাসের
প্রাদুর্ভাব সাধারণত সংক্রমিত মানুষের থেকে সরাসরি অন্যদের শরীরে ভাইরাস ছড়ানোর মাধ্যমে
হয়। বিশেষ করে, একই পাত্র ব্যবহার করে খাবার খাওয়। খাদ্য ও পানির মাধ্যমেও এই ভাইরাস
ছড়াতে পারে।
/এসবি