শায়লা বিথী

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


০২ জানুয়ারি ২০২৫ ১১:৫৩



অভিবাসীদের অধিকার আদায়ে ভূমিকা রাখছেন সাংবাদিক মহিউদ্দিন

শায়লা বিথী, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

০২ জানুয়ারি ২০২৫ ১১:৫৩

অভিবাসীদের অধিকার আদায়ে ভূমিকা রাখছেন সাংবাদিক মহিউদ্দিন

প্রবাসী কল‍্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের কাছ থেকে পুরষ্কার নিচ্ছেন মহিউদ্দিন; ছবি: সংগৃহীত

সাংবাদিকতার শুরুটা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়েই। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়তে পড়তেই সাপ্তাহিক ২০০০ পত্রিকায় সাংবাদিকতার হাতেখড়ি। এরপর গত দুই দশক ধরে বিভিন্ন খাতে সাংবাদিকতা করেছেন।এর মধ্যে গত এক দশক আগে অভিবাসন সাংবাদিকতার শুরু। গত পাঁচ বছর অভিবাসন নিয়ে নিবিঢ়ভাবে কাজ করছেন দেশের শীর্ষ সংবাদপত্র প্রথম আলোয়। ইতিমধ্যে চারটি পুরষ্কার জয় করেছেন অভিবাসন খাতের সাংবাদিকতার জন্য। এ সাংবাদিকের নাম মো. মহিউদ্দিন।অভিবাসীদের অধিকার আদায়ে নিয়মিত ভূমিকা রাখছেন তিনি।


ব্র‍্যাক মাইগ্রেশন অ‍্যাওয়ার্ড হাতে মহিউদ্দিন

বাংলাদেশে অভিবাসন খাতের সাংবাদিকদের জন্য সের পুরষ্কার হিসেবে স্বীকৃত বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড। মূলত জাতিসংঘের আর্ন্তজাতিক অভিবাসন সংস্থার (আইওএম) পৃষ্ঠপোষকতায় প্রতি বছর এ পুরষ্কারটি দেয় ব্র্যাক। অনলাইনে বিজ্ঞপ্তি দিয়ে সাংবাদিকদের কাছ থেকে প্রতিবেদন আহবান করে ব্র্যাক। এরপর জুরি বোর্ডের মাধ্যমে বিজয়ী নির্বাচন করে তারা। ২০১৯ সালের জন্য ঘোষিত ৫ম ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ডে প্রথমবারের মতো অংশ নিয়ে এ পুরষ্কার জয় করেন মহিউদ্দিন। এরপর ২০২০ সালে ৬ষ্ঠ ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড ও ২০২১ সালে ৭ম ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড বিজয়ী হন সাংবাদিক মহিউদ্দিন। টানা তিনবার জয়ী হলে পরবর্তী বছর তাকে পুরষ্কার দেয় না ব্র্যাক। তাই ৮ম ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ডে অংশ নেননি মহিউদ্দিন। আর ৯ম ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ডের জন্য সাংবাদিক মহিউদ্দিনকে জুরি বোর্ডের সদস্য হিসেবে মনোনীত করে ব্র্যাক।

ব্র্যাকের সহযোগী পরিচালক ও ব্র্যাক অভিবাসন প্রোগ্রামের প্রধান শরিফুল ইসলাস হাসান বেঙ্গল নিউজকে বলেন, দেশের অভিবাসন খাতে বর্তমানে সেরা সাংবাদিক হলেন মহিউদ্দিন। তাঁর অনুসন্ধানী প্রতিবেদেন সরকারের নীতি পরিবর্তনে ভূমিকা রেকেছে বিভিন্ন সময়। অভিসান সাংবাদিকতার মাধ্যমে কোটি প্রবাসীর অধিকার আদায়ে নিয়মিত ভূমিকা রাখছেন মহিউদ্দিন।

ব্র্যাকের বাইরে ওকাপ মিডিয়া অ্যাওয়ার্ড–২০২০ জয়ী হয়েছেন মহিউদ্দিন। ইউেরাপীয় ইউনিয়ন ও ক্যাথলিক এজেন্সি ফর ওভারসিজ ডেভেলপমেন্টের সহযোগিতায় পুরষ্কারটি প্রধান করে তৃনমূল অভিবাসীদের সংগঠন ওকাপ। অভিবাসন খাতের ব্যবসায়ীদের সংগঠন থেকেও পেয়েছেন সন্মাননা।

পুরষ্কারের পাশাপাশি অভিবাসন খাতের নীতি–নির্ধারণে ভূমিকা রাখছেন মহিউদ্দিন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছ থেকেও পেয়েছেন আনুষ্ঠানিক স্বীকৃতি। অভিবাসন খাতের বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা ও গবেষণা সংস্থা নিয়মিত পরামর্শ সভা ও কৌশল নির্ধারণে সাংবাদিক মহিউদ্দিনের সঙ্গে আলোচনা করেন বলে জানা গেছে সংশ্লিষ্টদের কাছ থেকে। অভিবাসনের বাইরে রাজনীতি, জ্বালানি, ব্যবসা–বাণিজ্য নিয়েও তাঁর প্রভাব সৃস্টিকারী অনেক প্রতিবেদন আছে।

বেঙ্গল নিউজকে মো. মহিউদ্দিন বলেন, ‘সুশাসন প্রতিষ্ঠা ও মানুষের অধিকার সুরক্ষায় ভূমিকা রাখতেই পেশা হিসেবে সাংবাদিকতাকে বেছে নিয়েছি। বিভিন্ন সময় কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার জয় অবশ্যই উৎসাহ দিয়েছে।তবে পুরষ্কারের চেয়েও কোটি প্রবাসীর কল্যাণের চিন্তা আমাকে উদ্বুদ্ধ করে সবসময়।’

/এসবি