ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


০৮ জানুয়ারি ২০২৫ ০৮:৪৭



লন্ডন ক্লিনিকে ভর্তি হলেন খালেদা জিয়া

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

০৮ জানুয়ারি ২০২৫ ০৮:৪৭

লন্ডন ক্লিনিকে ভর্তি হলেন খালেদা জিয়া

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। হিথ্রো বিমানবন্দর থেকে নিজে গাড়ি চালিয়ে মা খালেদা জিয়াকে নিয়ে ক্লিনিকে যান ছেলে তারেক রহমান।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ব্যারিস্টার আবু সায়েম এই তথ্য নিশ্চিত করেছেন।

এরআগে, বাংলাদেশ সময় বিকেল ৩টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান খালেদা জিয়া। ছেলে তারেক রহমান সাড়ে ৭ বছর পর মাকে দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন। এ সময় ছেলেকে অনেকক্ষণ বুকে জড়িয়ে ধরে থাকেন মা। পাশে ছিলেন পুত্রবধূ ডা. জোবাইদা রহমান।

যুক্তরাজ‍্যে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার হযরত আলী খান বিমানবন্দরে খালেদা জিয়াকে ফুল দিয়ে স্বাগত জানান। বিমানবন্দরের বাইরে এ সময় ম্লোগান দিতে থাকেন যুক্তরাজ্য বিএনপির নেতা কর্মীরা।

এরআগে, মঙ্গলবার রাতে খালেদা জিয়াকে হজরত শাহজালাল বিমানবন্দরে বিদায় জানান দলের মহাসচিবসহ শীর্ষ নেতৃবৃন্দ।

/এসবি