ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


০৮ জানুয়ারি ২০২৫ ০৮:৫৫



সাবেক সংসদ সদস্য শফিউল ইসলাম গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

০৮ জানুয়ারি ২০২৫ ০৮:৫৫

সাবেক সংসদ সদস্য শফিউল ইসলাম গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিনকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা-পুলিশ। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা জানা যায়নি।

আজ বুধবার বিকেলে উত্তরার চার নম্বর সেক্টরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান তাকে গ্রেপ্তারের তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

হাফিজুর রহমান জানান, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানা-পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলা রয়েছে।

২০২০ সালে ঢাকা-১০ আসনের উপ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন শফিউল ইসলাম। মূলত তিনি আওয়ামী লীগ পন্থী একজন ব্যবসায়ী নেতা এবং এফবিসিসিআই ও বিজিএমইয়ে সাবেক সভাপতি।

/এসবি