ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
০৯ জানুয়ারি ২০২৫ ১০:৩৭
প্রতীকী ছবি
পিরোজপুরের ইন্দুরকানীতে ষষ্ঠ শ্রেণিতে পড়া এক মাদরাসার ছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার মাদরাসায় যাওয়ার পথে অভিযুক্ত যুবক হৃদয়সহ কয়েকজন মিলে রাস্তা থেকে ভুক্তভোগীকে তুলে নিয়ে চলে যায় বলে জানিয়েছে পরিবার।
অপহৃত ছাত্রীর
মা বলেন, ‘আমার মেয়ে ঘোষেরহাট বি. জি. এস মাহিলা দাখিল মাদরাসায় ষষ্ঠ শ্রেণিতে পড়ে।
মাদরাসায় আসা-যাওয়ার পথে দক্ষিণ ভবানীপুর গ্রামের দুলাল গাজীর ছেলে হৃদয় গাজী (২৬)
মেয়েকে উত্ত্যক্ত করত। এ নিয়ে হৃদয়ের বাবা-মায়ের কাছে এক মাস আগে অভিযোগ দেওয়া হয়।
এরপরও সে আমার মেয়েকে বিরক্ত করত। পরে গত সোমবার মেয়ে মাদরাসায় যাওয়ার পথে হৃদয়সহ কয়েকজন
যুবক রাস্তা থেকে মেয়েকে তুলে নিয়ে চলে যায়। তারপরে হৃদয় মেয়েকে ফেরত দেওয়ার কথা বলে
ফোনে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। থানার আশ্রয় চেয়েও চারদিন ধরে মেয়ে উদ্ধার করা সম্ভব
হয়নি।'
মাদ্রাসার
সুপার শাহ-আলম জানান, মাদ্রাসায় আসার পথে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী অপহরণের ঘটনায় অভিযুক্ত
ছেলের বাড়িতে যাওয়া হয়েছিল। কিন্তু বাড়িতে তাদের কাউকে খোঁজ পাওয়া যায়নি। পরে শিক্ষার্থীর
স্বজনদের আইনগত পদক্ষেপ নিতে বলেছি।
ইন্দুরকানী
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মারুফ হোসেন বলেন, ‘এ ঘটনায় অভিযোগে ছেলের বাবাকে
থানায় আনা হয়েছিল। পরে মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করা স্বার্থে তাকে ছেড়ে হয়। পুলিশ
ওই ছাত্রীকে উদ্ধারের সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।
/এসবি