ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
১৫ জানুয়ারি ২০২৫ ১১:০১
ছবি: সংগৃহীত
ভারত থেকে আমদানি করা ২ হাজার ৪২৪ মেট্রিক টন চাল চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন দিয়ে বাংলাদেশে এসেছে। স্থানীয় কাস্টমসের কাজ শেষে বুধবার রাতে কিংবা আগামীকাল বৃহস্পতিবার সকালে চালের চালান রেলপথে দর্শনা থেকে দেশের উত্তরাঞ্চলে নিয়ে যাওয়া হবে। পরে এই চাল সিরাজগঞ্জ কিংবা ঈশ্বরদীতে ট্রেন ওয়াগন থেকে ট্রাকে তুলে গন্তব্যে পাঠানো হবে।
চুয়াডাঙ্গার
দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার মির্জা কামরুল হক জানান, ৪২টি
ওয়াগনে এ চাল রেলপথে দর্শনা ইয়ার্ডে পৌঁছে। ঢাকার মেসার্স মজুমদার এগ্রোটেক ইন্টারন্যাশনাল
লিমিটেড এ চাল আমদানি করেছে।
চুয়াডাঙ্গার
দর্শনা সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের বন্দর সম্পাদক রফিকুল ইসলাম জানান, প্রতি টন চাল ৪৯০
ডলার ইনভয়েস মূল্যে ১ হাজার ৩৬ মেট্রিক টন ও ৪০৫ ডলার ইনভয়েস মূল্যে ১ হাজার ৩৮৮ মেট্রিক
টন চাল রপ্তানি করেছে কলকাতার সৌভিক এক্সপোর্ট লিমিটেড। আমদানি করা ২ হাজার ৪২৪ মেট্রিক
টন চালের মোট মূল্য ১০ লাখ ৬৯ হাজার ৮৭৩ ডলার।
/এসবি