ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২৩ জানুয়ারি ২০২৫ ০২:৪৫



সাংবাদিক দম্পতি শাকিল ও ফারজানা রুপার জামিন স্থগিত

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২৩ জানুয়ারি ২০২৫ ০২:৪৫

সাংবাদিক দম্পতি শাকিল ও ফারজানা রুপার জামিন স্থগিত

ছবি: সংগৃহীত

গার্মেন্টসকর্মী রুবেল হত্যার ঘটনায় রাজধানীর আদাবর থানায় দায়ের করা মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত।

একইসঙ্গে বিষয়টি আপিল বিভাগে নিয়মিত বেঞ্চে আগামী ১০ ফেব্রুয়ারি শুনানির জন্য দিন নির্ধারণ করেন আদালত।

বুধবার (২২ জানুয়ারি) বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত এই আদেশ দেন।

আদেশের বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। আদালতে সাংবাদিক দম্পতির পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মামুন মাহবুব।

এর আগে গত ২০ জানুয়ারি এই সাংবাদিক দম্পতিকে জামিন দেন হাইকোর্ট। পরে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

/এসবি