ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


০৬ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:৪৬



মেহের আফরোজ শাওন গ্রেপ্তার, গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

০৬ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:৪৬

মেহের আফরোজ শাওন গ্রেপ্তার, গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর তাকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয়। 

একই দিনে মেহের আফরোজ শাওনের জামালপুরের গ্রামের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত বাড়িতে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক গণমাধ্যমকে বলেন, রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আজ রাতে শাওনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ডিবি কার্যালয় নেওয়া হচ্ছে।

রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আজ রাতে শাওনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ডিবি কার্যালয় নেওয়া হচ্ছে। 

তিনি আরও বলেন, ডিবি হেফাজতে শাওনকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। আগামীকাল তাকে সুনির্দিষ্ট মামলায় আদালতে উত্থাপন করে রিমান্ড চাওয়া হবে।

এছাড়াও, মেহের আফরোজ শাওনের জামালপুরের গ্রামের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, স্থানীয় ছাত্র-জনতার একাংশ এই আগুন দেয়।

ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলে পৌঁছে তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিসংযোগের পেছনের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শাওনের বাবা প্রকৌশলী মোহাম্মদ আলীর এই বাড়িটি তার পারিবারিক সম্পত্তি। তিনি জামালপুর-৪ (সদর) আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তার স্ত্রী বেগম তহুরা আলী ১৯৯৬-২০০১ ও ২০০৯-২০২৪ মেয়াদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন। শাওন নিজেও আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

সম্প্রতি শাওনের রাজনৈতিক অবস্থান ও কিছু মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা হয়। এরই ধারাবাহিকতায় স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা তার পরিবারের রাজনৈতিক সম্পৃক্ততার বিরুদ্ধে অবস্থান নিয়ে বিক্ষোভ করে এবং সন্ধ্যায় তার জামালপুরের গ্রামের বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

/এসবি