ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
০৭ ফেব্রুয়ারি ২০২৫ ০১:৪০
ছবি: সংগৃহীত
অভিনেত্রী মেহের আফরোজ শাওনের পর এবার রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে অভিনেত্রী সোহানা সাবাকে আটক করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত
করেছেন ঢাকা মহানগর পুলিশের (গোয়েন্দা) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।
তিনি জানান,
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ধানমন্ডি থেকে তাকে আটক করা হয়।
রেজাউল করিম
মল্লিক বলেন, অভিনেত্রী শাওনের পর সোহানা সাবা আমাদের নজরদারিতে ছিলেন। তাকে কিছু সময়
আগে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।
এর আগে রাষ্ট্রবিরোধী
ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে আটক হন মেহের আফরোজ শাওন।
তাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
/এসবি