ডেস্ক রিপোর্ট
বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর
১৮ জুন ২০২৫ ০৬:৫৪
ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
১৮ জুন ২০২৫ ০৬:৫৪
ছবি: সংগৃহীত
বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুল লতিফ পশারী ববিকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (১৮ জুন) দুপুরে তিনি বগুড়ার দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন চাইলে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শাহজাহান কবীর তা নামঞ্জুর করে এ আদেশ দেন।
এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া দায়রা জজ আদালতের পিপি আবদুল বাছেদ।
আদালত ও মামলা সূত্র জানায়, বগুড়া জেলা জাসদের (ইনু) সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট
আবদুল লতিফ পশারী ববি বগুড়া অ্যাডভোকেটস বার সমিতির সিনিয়র আইনজীবী। গত বছরের ৪ আগস্ট
শহরের ইয়াকুবিয়া স্কুল মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলা ও ককটেল বিস্ফোরণের
ঘটনায় মামলা হয়। এ মামলায় অ্যাডভোকেট ববি এজাহারনামীয় আসামি।
পিপি আবদুল বাছেদ জানান, অ্যাডভোকেট আবদুল লতিফ পশারী ববি হাইকোর্টে আবেদন করলে
তার আট সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করা হয়। তাকে নিম্ন আদালতে হাজির হওয়ার
নির্দেশ দেওয়া হয়েছিল। তিনি বুধবার দুপুরে বগুড়ার দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন
চাইলে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শাহজাহান কবীর তা নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের
নির্দেশ দেন। পরে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
/এসবি