ডেস্ক রিপোর্ট
বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর
০৮ নভেম্বর ২০২৫ ১০:১২
ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
০৮ নভেম্বর ২০২৫ ১০:১২
ছবি: সংগৃহীত
সমবেত কণ্ঠে গান পরিবেশনার মধ্য দিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শরীরচর্চার শিক্ষক পদে নিয়োগ বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে সাংস্কৃতিক সংগঠন ছায়ানট।
শনিবার বিকালে
ছায়ানট সংস্কৃতি-ভবন প্রাঙ্গণে এই আয়োজন হয়।
এসময় শিল্পীরা
পরিবেশন করেন ‘আমি মারের সাগর পাড়ি দেব’, ‘ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি’ এবং ‘এমন
মানব জনম আর কি হবে’ গানগুলো। পরে জাতীয়সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
ছায়ানট মনে
করে, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য সংগীত শিক্ষা ও শরীরচর্চা অপরিহার্য। উদার
ও সহিষ্ণু সমাজ গড়ার জন্য সংগীত শিক্ষা ও শরীরচর্চার কোনো বিকল্প নেই।
ছায়ানটের
সভাপতি ডা. সারওয়ার আলী বলেন, “সংগীতের শক্তি বক্তৃতার চাইতে অনেক শক্তিশালী। আর তাই
সংগীতের মধ্য দিয়েই আজকে আমাদের এই আয়োজন।”
ছায়ানটের
সাধারণ সম্পাদক শিল্পী লাইসা আহমেদ লিসা, সংগীতশিল্পী খায়রুল আনাম শাকিল, বুলবুল ইসলাম,
কল্পনা আনাম, শারমিন সাথী ইসলাম, সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মানজার চৌধুরীসহ
সংস্কৃতিকর্মীরা এ কর্মসূচিতে অংশ নেন।
ধর্মভিত্তিক
সংগঠনগুলোর সমালোচনার মুখে রোববার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন সৃষ্টি করা সংগীত
শিক্ষক পদ বাতিল করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বাতিল করা হয় নতুন সৃষ্টি করা
শরীরচর্চা শিক্ষকের পদটিও।
এ দুটি পদ
বাদ দেওয়ার পাশাপাশি ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫’ এ কিছু
‘শব্দগত পরিবর্তন’ আনা হয়।
এসব সিদ্ধান্তের
ব্যাখ্যায় মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, প্রকল্পটির ‘পরিকল্পনায়
ত্রুটি ও বৈষম্য’ রয়েছে।
কিন্তু সরকারের
এই সিদ্ধান্ত ও যুক্তি প্রত্যাহার করে আন্দোলনে নামে বিভিন্ন সংগঠন।
/এসবি