ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


১৭ নভেম্বর ২০২৫ ০৯:৪০



ট্রাইব্যুনালের রায়কে ‘প্রহসনমূলক বিচার’ বলে নিন্দা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

১৭ নভেম্বর ২০২৫ ০৯:৪০

ট্রাইব্যুনালের রায়কে ‘প্রহসনমূলক বিচার’ বলে নিন্দা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর

ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধের মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার (১৭ নভেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন—বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী।

বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এ রায়কে ‘প্রহসনমূলক বিচার ’ বলে নিন্দা জানিয়েছেন।

আসাদুজ্জামান খান কামাল বেঙ্গল নিউজ টোয়েন্টিফোরকে  বলেন, এই রায় সাজানো। এই রায় বাংলাদেশের জনগন ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। এই প্রহসনমূলক বিচারের রায় আমরা মানি না। এই আদালতই অবৈধ, এই অবৈধ আদালতের কোন রায় আমরা মানি না।

তিনি আরও বলেন, ভারতের কাছে তারা আমাদেরকে ফিরিয়ে নেবার যে আবেদন করেছেন এটি স্বাভাবিক প্রক্রিয়া। ভারত যদি চায় আমাদেরকে ফিরিয়ে দিবে, এটি নিয়ে আমি আর কোন মন্তব্য করতে চাই না। এটি ভারতের একান্ত নিজস্ব ব্যাপার। এবং আমাদের ফিরিয়ে নেয়ার অনুরোধও একটি স্বাভাবিক প্রক্রিয়ার অংশ।

এর আগে, সোমবার (১৭ নভেম্বর) দুপুরে চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়ে ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

/এসবি