ডেস্ক রিপোর্ট
বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর
১৯ নভেম্বর ২০২৫ ০৯:২২
ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
১৯ নভেম্বর ২০২৫ ০৯:২২
ছবি: সংগৃহীত
চলতি বছরের অক্টোবর মাসে সারাদেশে সড়ক দুর্ঘটনায় ৪৪১ জনের প্রাণহানি ঘটেছে, যা গত মাসের তুলনায় ৫.৭৫ শতাংশ বেশি।
বুধবার
(১৯ নভেম্বর) প্রকাশিত রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে
বলা হয়েছে, অক্টোবর মাসে মোট ৪৮৬টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় নিহত ৪৪১ জনের
পাশাপাশি আহত হয়েছেন ১১২৮ জন। নিহতদের মধ্যে ৫৭ জন নারী এবং ৬৩ জন শিশুও রয়েছে।
প্রতিবেদনের
তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর মাসে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে ১৩.৯ জন নিহত হলেও অক্টোবরে
এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪.৭ জনে। পরিসংখ্যান বলছে, মোট নিহতের ৩১ দশমিক ৬ শতাংশই
ছিলেন মোটরসাইকেল আরোহী। অক্টোবর মাসে ১৯২টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৩৭
জন।
এ ছাড়া,
এই সময়ে ৯৮ জন পথচারী দুর্ঘটনায় নিহত হন, যা মোট নিহতের ২২ দশমিক ২২ শতাংশ। যানবাহনের
চালক ও সহকারীদের মধ্যে নিহত হয়েছেন ৬২ জন, যা মোট নিহতের ১৪.৫ শতাংশ।
সড়ক দুর্ঘটনার
পাশাপাশি অক্টোবর মাসে ৯টি নৌ-দুর্ঘটনায় ১১ জন নিহত এবং চারজন নিখোঁজ হয়েছেন। এ ছাড়া,
৪৬টি রেল ট্র্যাক দুর্ঘটনায় ৪৩ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন।
রোড সেফটি
ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলছে, সংঘটিত দুর্ঘটনাগুলোর মধ্যে ১৬৬টি জাতীয়
মহাসড়কে, ১৪৮টি আঞ্চলিক সড়কে, ৮১টি গ্রামীণ সড়কে এবং ৮৭টি শহরের সড়কে ঘটেছে।
/এসবি