ডেস্ক রিপোর্ট
বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর
১৯ নভেম্বর ২০২৫ ০৯:৩৮
ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
১৯ নভেম্বর ২০২৫ ০৯:৩৮
প্রতীকী ছবি
পঞ্চগড়ের তেঁতুলিয়ার উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় অজ্ঞাত ২০ বছর বয়সী এক ভারসাম্যহীন নারী ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় চারজনকে স্থানীয়দের সহযোগিতায় গ্রেপ্তার করেছে তেতুঁলিয়া মডেল থানা পুলিশ। এরমধ্যে একজন ট্রাক চালক ও তিনজন সহকারী বলে জানা গেছে।
বুধবার
(১৯ নভেম্বর) সকালে স্থানীয়রা তাদেরকে বাংলাবান্ধা স্থলবন্দর এলাকা থেকে পুলিশের কাছে
সোপর্দ করে। এ ঘটনায় বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ হাবিবুল্লাহ বাদী হয়ে
থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।
গ্রেপ্তারকৃতরা
হলেন, বগুড়ার সদরের মানিকচরের মো হাসান আলী (১৮), একই উপজেলার নামুজা গ্রামের রাজিব
(২০), একই জেলার শিবগঞ্জ থানার ভাগদহ এলাকার মোস্তফা হানিফ মিজানুর (২১ ) ও একই এলাকার
চাদিনা দক্ষিণপাড়া এলাকার ট্রাক চালক সোহেল শেখ (৩২) ।
মামলার এজহার
ও পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় অজ্ঞাতনামা ওই
নারী দীর্ঘদিন ধরে ভাসমান অবস্থায় ঘোরাফেরা ও রাত্রিযাপন করছিলেন। গতকাল রাতে স্থলবন্দর
এলাকায় বগুড়া থেকে আসা আলুভর্তি ট্রাক নিয়ে বাংলাবান্ধা স্থলবন্দরে আসেন। সেখানে অবস্থানের
সময় গভীর রাতে একটি পরিত্যক্ত দোকারে সামনে অজ্ঞাত ওই ভারসাম্যহীন নারীকে একজন চালক
ও তিন হেলপার ধর্ষণ করে। পরে ঘটনাটি স্থানীয় লোকজন এবং স্থলবন্দরের নিরাপত্তা রক্ষীদের
(সিকিউরিটি গার্ড) নজরে আসে। তাৎক্ষণিকভাবে তারা বিষয়টি তেঁতুলিয়া মডেল থানাকে অবহিত
করেন। খবর পেয়ে থানা থেকে পুলিমের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। অভিযান চালিয়ে
চারজন অভিযুক্তকে আটক করে হেফাজতে নেয়।
তেঁতুলিয়া
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, মানসিক ভারসাম্যহীন নারী ধর্ষণের
অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া
চলছে।
/এসবি