নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
১৬ আগস্ট ২০২২ ০১:২২
ছবি: বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর
আগামী ২৫ আগস্ট বৃহস্পতিবার সারাদেশে আধাবেলা হরতাল ডেকেছে বাম গণতান্ত্রিক জোট। আজ (১৬ আগস্ট) জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের
দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বাম জোট মিছিল করে। কিন্তু শাহবাগে পুলিশের
বাধার মুখে পড়ে তারা।
মঙ্গলবার (১৬ আগস্ট) পল্টন থেকে সকাল সাড়ে ১১টার দিকে মিছিলটি বের হয়। এর পর শাহবাগ মোড়ে পুলিশ তাদের বাধা দেয়।
এই সংবাদের ভিডিও দেখতে এখানে ক্লিক করুন
শাহবাগ মোড়ে বাম জোটের
নেতা-কর্মীরা অবস্থা নিয়ে তাদের বক্তব্য তুলে ধরেন। এ সময় বাম জোট ২৫ আগস্ট সারাদেশে
হরতাল ডাকে।
এর আগে বর্তমান আওয়ামী
সরকারের দুঃশাসন, দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে ঢাকাসহ দেশের
সব মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায় বাম গণতান্ত্রিক জোট।
প্রধানমন্ত্রীর
কার্যালয় অভিমুখে মিছিলের কর্মসূচি সফল করতে এর আগে ঢাকা মহানগরের বিভিন্ন অঞ্চলে সমাবেশ
ও গণসংযোগ কর্মসূচি পালন করে বাম গণতান্ত্রিক জোট।
এসএল/