নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
১৯ আগস্ট ২০২২ ০২:৪৮
ছবি: বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর
তেল, গ্যাস,
বিদ্যুৎ ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জমিয়ত
উলামা ইসলাম বাংলাদেশ।
শুক্রবার (১৯ আগস্ট) জুমআ নামাজ শেষে বায়তুল মোকাররম মসজিদ থেকে এ মিছিল শুরু হয়ে পল্টন মোড়সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিলের ভিডিও দেখতে এখানে ক্লিক করুন
এসময় বক্তারা
তেল, গ্যাস, বিদ্যুৎসহ অন্যান্য দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের কঠোর সমালোচনা করেন।
পাশাপাশি কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবি জানান।
বিক্ষোভ
সমাবেশে জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের মহাসচিব মনজুরুল ইসলাম হাফেজি, সিনিয়র সহসভাপতি
আল্লামা ওবায়দুর রহমানসহ প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়া দলের কেন্দ্রীয় নেতাকর্মীসহ সাধারণ
মানুষ বিক্ষোভে অংশ নেয়।
এনআই/এসএ