নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
২৪ আগস্ট ২০২২ ০৪:৩৪
প্রতীকী ছবি
সাধারণ মানুষকে রাজপথে নেমে আগামীকাল (২৫ আগস্ট) অর্ধদিবস হরতাল পালনের আহবান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। জ্বালানি তেল, ইউরিয়া সার, নিত্যপণ্যের দাম ও পরিবহন ভাড়া বৃদ্ধির প্রতিবাদে এবং গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়া বন্ধের দাবিতে বৃহস্পতিবার দেশব্যাপী এ হরতাল ডেকেছে বাম জোট।
বুধবার
(২৪ আগস্ট) সকাল ১১টায় পল্টনের মুক্তি ভবনে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাম জোটের
সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স সবাইকে এ হরতালের
আহবান জানান।
সংবাদ সম্মেলনে
উপস্থিত ছিলেন সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)
সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক
আব্দুস সাত্তার, বাসদ (মার্ক্সবাদী)’র সমন্বয়ক মাসুদ রানা, বিপ্লবী গণতান্ত্রিক পার্টির
শহীদুল ইসলাম সবুজ, সমাজতান্ত্রিক আন্দোলনের নির্বাহী সভাপতি আব্দুল আলী, ওয়ার্কার্স
পার্টি (মার্ক্সবাদী)'র বিধান দাশ, বাসদের রাজেকুজ্জামান রতন, সিপিবি’র মিহির ঘোষ, সিপিবি,র
শামছুজ্জামান সেলিম, ডা. ফজলুর রহমান, আনোয়ার হোসেন রেজা, রাগীব আহসান মুন্না, লুনা
নূর, ইউনাইটেড কমিউনিস্ট লীগের ডা. হারুন উর রশীদ, নজরুল ইসলাম, বাসদ (মার্কসবাদী)’র
মানস নন্দী প্রমুখ।
এর আগে গত
১৬ আগস্ট একই দাবিতে প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে বিক্ষোভ পদযাত্রা থেকে হরতালের
এই ঘোষণা দিয়েছিল বাম জোট।
আরকে/এসএ