নিজস্ব প্রতিবেদক

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২৪ আগস্ট ২০২২ ০৫:২৪



ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত হতাশাব্যঞ্জক: ওয়ার্কার্স পার্টি

নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২৪ আগস্ট ২০২২ ০৫:২৪

ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত হতাশাব্যঞ্জক: ওয়ার্কার্স পার্টি

ছবি: সংগৃহীত

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিকে ক্রটিমুক্ত না করে দ্বাদশ জাতীয় নির্বাচনে তা ব্যবহারে সিদ্ধান্ত হতাশাব্যঞ্জক বলে মন্তব্য করেছে ১৪ দলের শরিক দল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। বুধবার (২৪ আগস্ট) এক বিবৃতিতে এ মন্তব্য করে দলটি।

বিবৃতিতে দলটি বলছে, দেশের রাজনৈতিক দলগুলোর বিভিন্ন প্রকার সংশয় ও ইভিএম পদ্ধতিতে ত্রুটিমুক্ত করার প্রস্তাবসমূহকে আমলে না নিয়ে নির্বাচন কমিশন দ্বাদশ সংসদ নির্বাচনে অর্ধেক আসনে ইভিএম ব্যবহারের যে সিদ্ধান্ত নিয়েছে তা নিতান্তই হতাশাব্যঞ্জক। এর মধ্য দিয়ে নির্বাচন কমিশন হুদা কমিশনের সিদ্ধান্তকেই বহাল রাখল। এর জন্য ঘটা করে সংলাপের প্রয়োজন ছিল না।

বিবৃতিতে আরও বলা হয়, ওয়ার্কার্স পার্টি নির্বাচনে ইভিএম ব্যবহারের সপক্ষে থাকার পরও ইভিএম সম্পর্কে সন্দেহ এ অবিশ্বাস দুর করতে যে সব প্রস্তাবসমূহ দিয়েছিল যথা ইভিএমএ ভোটার ভেরিয়েবল পেপার অডিট ট্রেইল (ভিত্তিপ্যাড) সংযুক্ত করা, যাতে ভোটার তার ভোটটি সঠিকভাবে দেয়া হয়েছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হতে পারে। হাতের ছাপ না মেলার কারণে প্রিসাইডিং অফিসারদের হাতে কোন সংখ্যক ভোট সংরক্ষিত না রাখা ব্যালট ও পেনিং-এর সিঙ্গল আইডেন্টিফিকেশন পদ্ধতি বলে অন্য কারও উপস্থিত না থাকা ইত্যাদি তার কোনটাই আমলে নেয়নি।

ওয়ার্কার্স পার্টি নির্বাচনে ইভিএম ব্যবহার সম্পর্কে সন্দেহ এবং অবিশ্বাস দুর করতে যে সব প্রস্তাবসমূহ তারা আমলে নেওয়া হয়নি বলে বিবৃতিতে জানানো হয়। বলা হয়, বরং ওইসব ত্রুটি রেখে এ যাবত ব্যবহৃত ইভিএম মেশিনই কেনার কথা বলেছে। এর ফলে ইভিএম ব্যবহারের সপক্ষে কোন যুক্তি ভোটারদের বিশ্বসযোগ্যতা পাবেনা এবং নির্বাচন ও ভোট নিয়ে যে বিতর্ক চলছে তা অব্যহত থাকবে।

ওয়ার্কার্স পার্টির বিবৃতিতে বলা হয়, ইভিএম সম্পর্কে সন্দেহ ও অবিশ্বাস দূর করতে ঐ সকল বিষয়ে কার্যকর ব্যবস্থা নিলেই কেবল ইভিএম নিয়ে বিতর্ক নিরসন করা সম্ভব হবে।

আরকে/এসএ