নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর
২৫ জুন ২০২৫ ১২:৫৬
নিজস্ব প্রতিবেদক, বরিশাল, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
২৫ জুন ২০২৫ ১২:৫৬
ছবি: বেঙ্গল নিউজ টোয়েন্টিফো
বরিশালে সাংবাদিক খান মাইনউদ্দিন সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। সোমবার (২৪ জুন) রাত ৯টার দিকে দপদপিয়া ইউনিয়নের জুরকাঠি গ্রামে নিজ বাড়ির কাছে তাকে মাথায় কুপিয়ে গুরুতর আহত করে একদল দুর্বৃত্ত। বর্তমানে তিনি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও আহত সাংবাদিকের স্বজনরা জানান, খান মাইনউদ্দিনকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার আঘাত করা হয়। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা দ্রুত উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তরের প্রস্তুতি চলছে।
খান মাইনউদ্দিন দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার বরিশাল প্রতিনিধি। সম্প্রতি নলছিটিকে একটি কালভার্ট নির্মাণের অনিয়ম নিয়ে সংবাদ লেখেন। এতে একটি মহল খান মাইনউদ্দিনের উপরে অসন্তুষ্ট হয়। সেই ক্ষোভ থেকেই এই হামলার ঘটনা ঘটেছে বলে মনে করছেন স্বজনরা।
ঘটনার পর বরিশাল ও ঝালকাঠির সাংবাদিকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।